mistri

গোপনীয়তা নীতি

হালনাগাদ

আমরা সংগ্রহ করি: আপনার ফোন নম্বর (সাইন ইনের জন্য), নাম, কাজের জন্য বেছে নেওয়া লোকেশন, কাজের বিবরণ ও ছবি, মিস্ত্রির সাথে মেসেজ এবং পেমেন্টের রেকর্ড।

মিস্ত্রিদের ক্ষেত্রে পরিচয় যাচাইয়ের জন্য জাতীয় পরিচয়পত্রের ছবি ও সেলফি নেওয়া হয়। এগুলো শুধু আমাদের যাচাই টিম দেখতে পায়।

এসব তথ্য দিয়ে আমরা কাছের মিস্ত্রি খুঁজে দিই, সবার নিরাপত্তা নিশ্চিত করি, বিরোধ মেটাই এবং সেবা উন্নত করি।

বুক করার আগে মিস্ত্রিরা শুধু আপনার আনুমানিক এলাকা দেখেন। বুক করার পর ওই কাজের জন্য ঠিকানা ও ফোন নম্বর দেখতে পান।

আমরা কখনো আপনার তথ্য বিক্রি করি না। অ্যাকাউন্ট → সাহায্য থেকে অ্যাকাউন্ট মুছে ফেলার অনুরোধ করতে পারেন।