ঢাকায় গ্যাসের চুলা মেরামত
দুর্বল আগুন, বার্নার জ্বলছে না, নতুন চুলা লাগানো বা রেগুলেটর বদলানো: কাজটা পোস্ট করুন, কাছের গ্যাস মিস্ত্রিরা দাম পাঠাবেন। গ্যাসের গন্ধ পেলে আগে নিরাপত্তা, তারপর জরুরি কাজ পোস্ট করুন।

শুরু৳২০০
ঢাকায় গ্যাস ও চুলা মেরামত-এর দাম
প্রতিটি কাজের সাধারণ দাম, আমাদের টিম হালনাগাদ করে। মিস্ত্রিরা মোট দাম বিড করেন, আপনি বেছে নেন।
এগুলো ধারণা দেওয়ার জন্য। আপনি যে বিড গ্রহণ করবেন সেটিই দাম, সঙ্গে অ্যাপে আপনার অনুমোদিত বাড়তি কাজ।
বুক করার আগে
- গ্যাসের গন্ধ পাচ্ছেন? নব আর মেইন ভাল্ভ বা সিলিন্ডার বন্ধ করুন, জানালা খুলুন, কোনো সুইচ ছোঁবেন না বা আগুন জ্বালাবেন না।
- লাইনের গ্যাস না এলপিজি সিলিন্ডার, আর চুলার ব্র্যান্ড লিখে দিন।
- হলুদ, নিস্তেজ আগুন মানে সাধারণত বার্নার ময়লা। জানিয়ে দিন, প্রায়ই একটু পরিষ্কারেই ঠিক হয়।
- যেকোনো মেরামতের পর মিস্ত্রিকে সাবান-পানি দিয়ে রেগুলেটর ও পাইপের লিক পরীক্ষা করতে বলুন।
কীভাবে কাজ করে
- ০১
সমস্যাটা পোস্ট করুন
সার্ভিস আর কী সমস্যা তা বেছে নিন, চাইলে ছবি দিন। পোস্ট করার আগেই ওই কাজের সাধারণ দাম দেখতে পাবেন।
- ০২
বিড আসবে
কাছের যাচাইকৃত মিস্ত্রিরা ধাপে ধাপে খবর পান, সবচেয়ে কাছের জন আগে। প্রত্যেকে রেটিং, শেষ করা কাজ ও দূরত্বসহ একটি মোট দাম পাঠান।
- ০৩
বেছে নিন, দেখুন কোথায়
যাঁকে ভরসা হয় তাঁকে বেছে নিন। তাঁর নম্বর খুলে যাবে, পথে কোথায় আছেন দেখবেন, আর আপনার স্টার্ট কোড দিলে তবেই কাজ শুরু।
- ০৪
কাজ শেষে টাকা, রেটিং দিন
কাজ শেষে নগদ, বিকাশ বা নগদ (Nagad) দিয়ে টাকা দিন। ৭ দিনের মধ্যে সমস্যা হলে আমরা আবার পাঠাব বা ওয়ালেটে টাকা ফেরত দেব।
এনআইডি যাচাইকৃত মিস্ত্রি
বিড করার আগে প্রত্যেক মিস্ত্রির এনআইডি ও সেলফি আমাদের টিম যাচাই করে।
আপনার কোডে কাজ শুরু
৪ সংখ্যার স্টার্ট কোড প্রমাণ করে সঠিক মানুষই এসেছেন। কোড না দিলে কাজ শুরু হয় না।
কাজ শেষে পেমেন্ট
সন্তুষ্ট হলে নগদ, বিকাশ বা নগদ (Nagad)। বাড়তি কাজের জন্য আগে অ্যাপে আপনার অনুমোদন লাগে।
৭ দিনের গ্যারান্টি
সমস্যা ফিরে এলে অ্যাপে জানান: বিনা খরচে আবার কাজ, অথবা ওয়ালেটে টাকা ফেরত।
গ্যাস ও চুলা মেরামত: প্রশ্নোত্তর
বাসায় গ্যাসের গন্ধ পেলে কী করব?
চুলা ও মেইন ভাল্ভ বা সিলিন্ডার বন্ধ করুন, দরজা-জানালা খুলে দিন, সুইচ, লাইটার বা ম্যাচ ব্যবহার করবেন না। গন্ধ তীব্র হলে সবাইকে নিয়ে বাইরে যান এবং বাইরে থেকে ৯৯৯-এ ফোন করুন। পুরো গাইডটি দেখুন।
চুলা মেরামতে কত খরচ?
বার্নার না জ্বললে সাধারণত ৳২০০–৫০০, রেগুলেটর বা পাইপ বদল ৳২৫০–৬০০, নতুন চুলা লাগানো ৳৪০০–৯০০।
গ্যাস মিস্ত্রিরা কি যাচাইকৃত?
হ্যাঁ। প্রত্যেক মিস্ত্রি বিড করার আগে এনআইডি ও সেলফি দিয়ে যাচাই হন, আর আপনার ঠিকানা শুধু বুক করা মিস্ত্রি পান।
নির্দিষ্ট সময়ে কি বুক করা যায়?
হ্যাঁ। “সময় ঠিক করুন” বেছে একটি সময় দিন; মিস্ত্রিরা সেই সময়ের জন্য বিড করবেন।
অন্যান্য সার্ভিস
রংমিস্ত্রি
শুরু ৳৮০০
- রুম রং (প্রতি রুম)
- স্যাঁতসেঁতে দেয়াল ঠিক করা
- টাচ-আপ
দাম দেখুন
ইলেকট্রিশিয়ান
শুরু ৳১৫০
- সিলিং ফ্যান লাগানো / মেরামত
- সুইচ ও সকেট মেরামত
- ওয়্যারিং সমস্যা / শর্ট সার্কিট
দাম দেখুন
কাঠমিস্ত্রি
শুরু ৳২০০
- দরজার তালা / কব্জা
- ফার্নিচার মেরামত
- কেবিনেট / তাক লাগানো
দাম দেখুন
প্লাম্বার ও স্যানিটারি
শুরু ৳২০০
- কল দিয়ে পানি পড়ে
- ড্রেন বন্ধ
- কমোড / ফ্লাশ মেরামত
দাম দেখুন
এসি মেরামত ও সার্ভিসিং
শুরু ৳৬০০
- এসি সার্ভিসিং
- ঠান্ডা হচ্ছে না
- গ্যাস রিফিল
দাম দেখুন
যেসব এলাকায় কাজ করি
গ্যাস ও চুলা মেরামত-এর কাজ পোস্ট করুন
পোস্ট করা বিনা খরচে। কাছের যাচাইকৃত মিস্ত্রিরা বিড করবেন।