mistri

ঢাকায় ইলেকট্রিশিয়ান

নষ্ট সুইচ থেকে বারবার পড়ে যাওয়া ব্রেকার: সমস্যাটা পোস্ট করুন, কাছের যাচাইকৃত ইলেকট্রিশিয়ানরা দাম পাঠাবেন। বেছে নেওয়ার আগেই তাঁদের রেটিং, শেষ করা কাজ ও দূরত্ব দেখতে পাবেন।

শুরু৳১৫০

ঢাকায় ইলেকট্রিশিয়ান-এর দাম

প্রতিটি কাজের সাধারণ দাম, আমাদের টিম হালনাগাদ করে। মিস্ত্রিরা মোট দাম বিড করেন, আপনি বেছে নেন।

কাজসাধারণ দাম
সিলিং ফ্যান লাগানো / মেরামতইলেকট্রিশিয়ান · প্রতিটি ৳৩০০–৬০০
সুইচ ও সকেট মেরামতইলেকট্রিশিয়ান · প্রতিটি ৳১৫০–৩৫০
ওয়্যারিং সমস্যা / শর্ট সার্কিটইলেকট্রিশিয়ান ৳৫০০–১,৫০০
লাইট লাগানোইলেকট্রিশিয়ান · প্রতিটি ৳১৫০–৪০০
আইপিএস / ইনভার্টার চেকইলেকট্রিশিয়ান ৳৪০০–৯০০
ব্রেকার বারবার পড়ে যায়ইলেকট্রিশিয়ান ৳৩০০–৮০০

এগুলো ধারণা দেওয়ার জন্য। আপনি যে বিড গ্রহণ করবেন সেটিই দাম, সঙ্গে অ্যাপে আপনার অনুমোদিত বাড়তি কাজ।

বুক করার আগে

  1. কেউ ওয়্যারিংয়ে হাত দেওয়ার আগে ওই লাইনের ব্রেকার বন্ধ করুন, আর বোর্ড কোথায় তা দেখিয়ে দিন।
  2. পয়েন্ট গুনে দিন: কয়টা ফ্যান, লাইট বা সকেট। কাজের দাম পয়েন্ট ধরে হয়, তাই সংখ্যা দিলে বিড মেলানো সহজ।
  3. ব্রেকার বারবার পড়লে, তখন কী চালু ছিল তা মনে রাখুন। এতে কোন সার্কিটে সমস্যা তা বোঝা যায়।
  4. নতুন পার্টস কিনে থাকলে রেডি রাখুন, নইলে পার্টসসহ দাম দিতে বলুন।

কীভাবে কাজ করে

  1. ০১

    সমস্যাটা পোস্ট করুন

    সার্ভিস আর কী সমস্যা তা বেছে নিন, চাইলে ছবি দিন। পোস্ট করার আগেই ওই কাজের সাধারণ দাম দেখতে পাবেন।

  2. ০২

    বিড আসবে

    কাছের যাচাইকৃত মিস্ত্রিরা ধাপে ধাপে খবর পান, সবচেয়ে কাছের জন আগে। প্রত্যেকে রেটিং, শেষ করা কাজ ও দূরত্বসহ একটি মোট দাম পাঠান।

  3. ০৩

    বেছে নিন, দেখুন কোথায়

    যাঁকে ভরসা হয় তাঁকে বেছে নিন। তাঁর নম্বর খুলে যাবে, পথে কোথায় আছেন দেখবেন, আর আপনার স্টার্ট কোড দিলে তবেই কাজ শুরু।

  4. ০৪

    কাজ শেষে টাকা, রেটিং দিন

    কাজ শেষে নগদ, বিকাশ বা নগদ (Nagad) দিয়ে টাকা দিন। ৭ দিনের মধ্যে সমস্যা হলে আমরা আবার পাঠাব বা ওয়ালেটে টাকা ফেরত দেব।

  • এনআইডি যাচাইকৃত মিস্ত্রি

    বিড করার আগে প্রত্যেক মিস্ত্রির এনআইডি ও সেলফি আমাদের টিম যাচাই করে।

  • আপনার কোডে কাজ শুরু

    ৪ সংখ্যার স্টার্ট কোড প্রমাণ করে সঠিক মানুষই এসেছেন। কোড না দিলে কাজ শুরু হয় না।

  • কাজ শেষে পেমেন্ট

    সন্তুষ্ট হলে নগদ, বিকাশ বা নগদ (Nagad)। বাড়তি কাজের জন্য আগে অ্যাপে আপনার অনুমোদন লাগে।

  • ৭ দিনের গ্যারান্টি

    সমস্যা ফিরে এলে অ্যাপে জানান: বিনা খরচে আবার কাজ, অথবা ওয়ালেটে টাকা ফেরত।

ইলেকট্রিশিয়ান: প্রশ্নোত্তর

ঢাকায় ইলেকট্রিশিয়ানের খরচ কত?

সুইচ বা সকেট মেরামত সাধারণত ৳১৫০–৩৫০, সিলিং ফ্যান ৳৩০০–৬০০, ওয়্যারিং সমস্যা খোঁজা ৳৫০০–১,৫০০। এগুলো সাধারণ দাম; প্রত্যেক ইলেকট্রিশিয়ান একটি মোট দাম পাঠান।

অ্যাপ দিয়ে ইলেকট্রিশিয়ান ডাকা কি নিরাপদ?

মিস্ত্রির প্রত্যেক ইলেকট্রিশিয়ান বিড করার আগে এনআইডি ও সেলফি দিয়ে যাচাই হন। আপনার স্টার্ট কোড দিলে তবেই কাজ শুরু হয়, আর পুরো ঠিকানা শুধু বুক করা মিস্ত্রি পান।

একজন ইলেকট্রিশিয়ান কি এক ভিজিটে কয়েকটা কাজ করতে পারেন?

হ্যাঁ। পোস্ট করার সময় সব কাজ বেছে নিন, যেমন ৩টা ফ্যান আর ২টা সুইচ। পুরো ভিজিটের জন্য একটি মোট দাম আসবে।

সমস্যা আবার হলে কী হবে?

৭ দিনের মধ্যে অ্যাপে জানান। আমরা বিনা খরচে আবার কাজ করানোর ব্যবস্থা করব বা ওয়ালেটে টাকা ফেরত দেব।

অন্যান্য সার্ভিস

যেসব এলাকায় কাজ করি

ইলেকট্রিশিয়ান-এর কাজ পোস্ট করুন

পোস্ট করা বিনা খরচে। কাছের যাচাইকৃত মিস্ত্রিরা বিড করবেন।